সন্ধ্যা ৭টার পর দোকান খোলা: চুকনগরে হার্ডওয়্যার দোকানকে জরিমানা

চুকনগর প্রতিনিধি:
সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে খুলনার চুকনগর বাজারে একটি হার্ডওয়্যার দোকানকে জরিমানা করা হয়েছে। জানা যায়, চুকনগর বাজারের “বিসমিল্লাহ হার্ডওয়্যার” নামের প্রতিষ্ঠানটি সন্ধ্যা ৭টার পরও খোলা রাখায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে জারি করা সরকারি নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *