পিরোজপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি। কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি মিনিবাসের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি জেলা সার্কিট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সমগ্র আয়োজনটি কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে এবং শিক্ষা-সাংস্কৃতিক চর্চায় নতুন উদ্দীপনা যোগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *