নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ।

মোঃ আরিফুর রহমান স্টাফ রিপোর্ট: “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ এপ্রিল সোমবার শেরপুর জেলাার নকলা উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

আউশ ধানের ঐতিহ্যাতা সম্পর্কে উল্লেখ করে এ ধান আবার বাংলাদেশের কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার মাধ্যমে কৃষক যেন সঠিকভাবে তার জমিতে আউশ ধান আবাদ করে লাভবান হতে পারে সেই পরামর্শ প্রদান করেন । তাছাড়া আউশ মৌসুমে সাধারণত জমিগুলো পতিত থাকে,তাই কৃষকদের এই আউশ ধান আবাদে উৎসাহি করার জন্য এই কর্মসূচি গান করা হয়।
মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী কৃষকদের উদ্দেশ্যে বলেন ,সঠিক সময়ে আপনারা যেন কৃষি প্রণোদনা পাইতে পারেন সেজন্য আমি মাননীয় কৃষি মন্ত্রীর মহোদয়ের সাথে কথা বলবো।
তিনি আরও বলেন। , প্রণোদনার আউশ ধান বীজগুলো সঠিকভাবে জমিতে লাগাবেন, কেউ নষ্ট করবেন না, নষ্ট করলে পরবর্তীতে বিনামূল্যের অনুদান আর আপনাদেরকে দেওয়া হবে না। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদেরকে নির্দেশ , এবং সে অনুযায়ী একটি তালিকা প্রণয়নের পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এবং উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদ আলম, অতিরিক্ত কৃষি অফিসার তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন বাড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠান শেষে উপস্থিত ৫১৩ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *