খুলনা নগরীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:

খুলনার খালিশপুর থানার নয়াবাটি এলাকায় দোকানের ভিতর ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় আধিপত্য বিস্তার দ্বন্দ্বে খুলনার খালিশপুরে তাঁতীদলের নেতা সোনা মিয়াকে (৩৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) মধ্য রাতে নগরীর খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভিক্টিম তাঁতি দলের ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সোনা মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনামিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠান একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রাণ বাঁচাতে গুরুতর আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। তবে সেখানেও হামলাকারীরা যেয়ে কুপিয়ে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে দুইজন মাক্স পরা ছিল এবং অপরজন হেলমেট পরিহিত অবস্থায় ছিল। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সোনামিয়া স্থানীয়ভাবে একজন চা দোকানি হিসেবে পরিচিত ছিলেন এবং একই সঙ্গে তিনি ১০ নম্বর ওয়ার্ড তাঁতি দলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *