শেরপুরের নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নালিতাবাড়ীর পৌরশহরের দক্ষিণ বাজার এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়ে গড়কান্দা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া। আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাশাহারুল ইসলাম মিল্লাত, উপজেলা শিবিরের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আহসান কবিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *