দেশব্যাপী ‘বিডি ক্লিন” সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসার আহবান

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে “যে দেশ আপনাকে পরিচয় দিয়েছে, তাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনারই।” স্লোগানকে সামনে রেখে “বিডি ক্লিন” এর সদস্যরা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে চলেছেন। তারই একটি অংশ চোখে পড়ে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা চত্বরে।
কথা হয় মোঃ মিরাজ শেখ, অতিরিক্ত সমন্বয়ক লজিস্টিকস বিডি ক্লিন খুলনা এর সাথে। আলাপকালে তিনি জানান দেশটা আমাদের ঘর, আর ঘর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। প্লাস্টিক বর্জন করি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ ও নির্মল বাংলাদেশ রেখে যাই। দেশপ্রেম কোনো বড় বড় কথায় সীমাবদ্ধ নয়, বরং পকেট থেকে একটা চকলেটের খোসা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলার মতো ছোট কাজের মধ্যেই দেশপ্রেম বেঁচে থাকে।”
একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কেবল অধিকার আদায় করা নয়, বরং দেশের প্রতি কর্তব্য পালন করা। যত্রতত্র ময়লা না ফেলা, পরিবেশ রক্ষা করা এবং আইন মেনে চলা—এগুলোই হলো আধুনিক দেশপ্রেম। আসুন, আমরা স্লোগানে নয়, বরং অভ্যাসে পরিবর্তন আনি। আপনার সামান্য সচেতনতা আমাদের শহরকে দিতে পারে এক নতুন প্রাণ।”
বিডি ক্লিনের সদস্য বৃন্দ নিজের হাতে গড়তে চাই একটি পরিচ্ছন্ন বাংলাদেশে , সেই লক্ষ্যে বিডি ক্লিন বটিয়াঘাটা উপজেলা টিম একটি পরিচ্ছন্ন কার্যক্রম অভিযান চালিয়ছে বটিয়াঘাটা অডিটরিয়ামের চার পাশে।
শুরুটা এখানেই শেষ করার দায়িত্ব আপনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *