খুলনা ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক জখম, থানায় অভিযোগ দায়ের

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহাদুল ইসলাম (৪৫) নামে এক যুবক জখমের ঘটনায় থানায় অভিযোদ দায়ের। আহত ওই যুবক হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোস্তমপুর গ্রামে।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর এলাকার আনছার আলী সরদারের ছেলে আহাদুল ইসলাম, গোলাম মোস্তফা, সইবুর সরদার ও আলতাফ সরদারের সাথে দীঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় একাধিক শালিশ বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।তারই জের ধরে গত ২৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে গোলাম মোস্তফা, সইবুর সরদার ও আলতাফ সরদার আহাদুলের বসত বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ হুমকি ধামকি দিতে থাকে। এ সময় আহাদুল প্রতিবাদ করার সাথে সাথে বিভিন্ন ধরণের লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারপিঠ করতে থাকে। এ ঘটনায় আহাদুলের বাম হাতের হাঁড় ভেঙ্গে যায়। এসময় তার চিৎকারে মা জবেদা বেগম (৭৫) ঠেকাতে আসলে তাকেও মারপিঠ করে আহত করে বলে অভিযোগে প্রকাশ।এরপর গুরুতর আহতবস্থায় আহাদুলকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *