ময়মনসিংহে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আমিনুল ইসলাম। উক্ত সভায় বক্তব্য রাখেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ, কৃষি অফিসার অরুণিমা কাঞ্চি সুপ্রভা শাওন এলজিইডি প্রকৌশলী আয়েশা আক্তার সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে নানান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *