আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশু

আদমদীঘি প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু কন্যা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবা খাতুন উপজেলার ভেনলা গ্রামের ইদ্রিস আলীর কন্যা।
প্রত্যক্ষদর্শী ও আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা ১১টায় শিশু কন্যা হাবিবা খাতুন তার দাদী ও বাবার সাথে চাঁপাপুর বাজারে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল চাঁপাপুর ইউনিয়নেরর আড়াইল বাজারের মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (যাহার নং- ঢাকা মেট্টো-ট-১২-৪৩৫৫) ধাক্কা দিলে শিশুটি রাস্তার উপরে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা নিহত শিশু হাবিবাকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *