অতর্কিত হামলা, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ফুলপুর রহিমগঞ্জের মনির

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের রাংসা এলাকার মনির হোসেনের উপরে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় হোসেন আলী গংদ্বয় দেশীয় অস্ত্র দিয়ে তার উপর এই অতর্কিত হামলা চালায়। এতে মনির হোসেন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করা হয়। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *