খুলনা ফুলতলায় অস্ত্র ওগুলি সহ দুই শীর্ষ সন্ত্রাসী পুলিশের হাতে গ্রেফতার

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনার ফুলতলা দামোদর পূর্ব পাড়া শ্মশান ঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার ও ১টি দোনালা কাটা বন্দুক সহ সুমন শেখ ও তানভীর নামে দুই যুবককে আটক করছে ফুলতলা থানা পুলিশ। এ সময় ১। তরিকুল ইসলাম ওরফে সুমন শেখ (২৩), পিতা-সেলিম শেখ, সাং-দামোদর (কলোনী পাড়া), থানা-ফুলতলা, জেলা-খুলনা এবং ২। তানভীর চৌধুরী (২৭), পিতা-নাজমুল আহম্মেদ চৌধুরী, সাং-ফুলবাড়ী গেট, থানা-খানজাহানআলী, কেএমপি খুলনাদ্বয়কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনাকালে অপর ২ জন লোক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উক্ত অস্ত্র ক্রয় বিক্রয়ের লক্ষে উল্লেখিত ঘটনাস্থলে অবস্থান করছিল। উক্ত অস্ত্র সমূহ অত্র থানা এলাকায় কোন গোপন মিশনে ব্যবহার করার জন্য আনা হয়েছিল বলেও গোপন সূত্রে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ফুলতলা থানা পুলিশের এরুপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *