খুলনার বটিয়াঘাটায় যথাযথ মর্যাদায় জাকজমকপূর্ণ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
সারাদেশের ন্যায় আজ ২৬ শে মার্চ ২০২৬ তারিখ বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান এর সভাপতিত্বে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালনের শুভ সূচনা করেন।
দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সকাল ৯ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিভিন্ন স্কুলের প্রদর্শনী প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শোয়েভ সাত ঈল-ইভান, অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বটিয়াঘাটা থানা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান ও তাদের আত্মাহুতিতে অর্জিত হয় আজকের এই স্বাধীনতা
বলে আখ্যায়িত করেন। মুক্তিযোদ্ধাদের ছাড়া বাংলার ইতিহাস কখনও সম্পূর্ণ হবে না। তিনি আরও বলেন, আপনাদের প্রয়োজনে আমাদের সেবার দরজা সর্বদা খোলা। আপনাদের প্রতি সম্মান, ভালোবাসা আমরা আমাদের কাজে প্রমাণ করতে চাই। রাষ্ট্র আপনাদের সম্মান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল শিক্ষার্থীদের হাতে ক্লাব দিয়ে উৎসাহিত করতে বার বার অনুরোধ করে বলেন, এরাই আগামী দিনের ভবিষ্যত, এরাই আগামীতে দেশকে রক্ষা করা এগিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন।
বিগত কয়েক বছরের তুলনায় এবার বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে খুবই বড়সরে জাকজমকপূর্ণ ভাবে দিবসটি পালন করলেন, বটিয়াঘাটা উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *