কালীগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ না করায় যুবদলের একাধিক নেতাকর্মী বহিষ্কার

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো.রাশেদ খাঁনের পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের একাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল,যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ, ইমরানসহ সংশ্লিষ্টদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *