তারাকান্দায় বালিখাঁ বাজারে পাকা বিট ও খালি জায়গা দখল করে দোকান নির্মাণ দেখার মতো কেউ নেই।

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ০৫ নং বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ বাজারের পাকা বিট ও খালি জায়গায় দোকান পাট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ফলে ক্রেতা বিক্রেতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। জানা গেছে ২০২৩,২০২৪ অর্থ বছরে উপজেলা প্রশাসন বালিখাঁ বাজারে সরকারি জমি উচ্ছেদ করে প্রকল্পের মাধ্যমে পাকা বিট নির্মাণ করে। তৎকালীন ইউপি চেয়ারম্যান শামসুল হক রাজু’র সহায়তায় বাজারের ইজারাদার লাখ লাখ টাকার বিনিময়ে পাকা বিট ও খালি জায়গা ঘর নির্মাণের অলিখিত অনুমোদন দেয়। ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশ ছাড়ার পর রাতারাতি বাজারে পাকা বিট দখল করে পাকা, আধা পাকা চৌচালা দোকান নির্মাণ করে। বাজারে খোলা জায়গা না থাকায় ক্রেতা বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু তাহের জানান অবৈধ মালিকদের দোকান ঘর ছাড়ার নির্দেশ দিলেও তা আমলে নিচ্ছে না। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমিকে বার বার অবগত করা হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে যে ইউনিয়নের প্রাচীন বাজার বালিখাঁ। এখন অবৈধ দখলদারদের কবলে ক্রেতা বিক্রেতারা জিম্মি হয়ে পড়েছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের যাতায়াতের কোনো গলি পথ না থাকায় হিমশিম খাচ্ছে। একাধিক ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায় তৎকালীন বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাজার ইজারাদারদের সহায়তায় নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে দোকান ঘর উত্তোলনের অলিখিত অনুমোদন দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *