খুলনার বটিয়াঘাটা “কাতিয়ানাংলা-বরণপাড়া তাই ভাই ইজিবাইক শ্রমিক ইউনিয়ন” ও “প্রস্তাবিত কাতিয়ানাংলা বরণপাড়া ইজিবাইক সমবায় সমিতি লিঃ” এর অর্ধ শতাধিক সদস্যের পদ ও পদবী হতে অব্যাহতি

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনার বটিয়াঘাটা “কাতিয়ানাংলা-বরণপাড়া ভাই ভাই ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সমিতি” ২০২২ সাল থেকে জানুয়ারী/২০২৫ সাল পর্য‎ন্ত কমিটি সুন্দরভাবে পরিচালনা করে এসছিলেন। তারই ধারাবাহিকতায় ১৭/০২/২০২৫ তারিখে নতুন কমিটি করে তার কার্যক্রম পরিচালনা করা কালীন সময়ে দায়িত্বরতদের অধিকাংশ ব্যক্তিদের না জানিয়ে এক এক জনকে এক এক দায়িত্ব দেখিয়ে “প্রস্তাবিত কাতিয়ানাংলা বরণপাড়া ইজিবাইক সমবায় সমিতি লিঃ” নাম করে, জেলা সমবায় কার্যালয়ে প্রেরণ করে। বিষয়টি পূর্বের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিরা জানতে পেরে লজ্জায়, ঘৃনায়, ক্ষোভে “কাতিয়ানাংলা-বরণপাড়া ভাই ভাই ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সমিতি” ও “প্রস্তাবিত কাতিয়ানাংলা বরণপাড়া ইজিবাইক সমবায় সমিতি লিঃ” এর প্রায় অর্ধশতাধিক শ্রমিকগণ পদ ও পদবী হতে অব্যহতির সিদ্ধান্ত গ্রহণ করে এবং সমবায় সমিতির সভাপতি বরাবর পদ্যত্যাগপত্র জমাদেন ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব হোসনে আর তান্নি কে অবগতি করে একটি পত্র জমা দেন। আমাদের প্রতিনিধিকে জানান ঐ দুইটি প্রতিষ্ঠানের সাথে তাদের কোন সম্পর্ক নেই। সেকারণে “কাতিয়ানাংলা-বরণপাড়া ভাই ভাই ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সমিতি” ও “প্রস্তাবিত কাতিয়ানাংলা বরণপাড়া ইজিবাইক সমবায় সমিতি লিঃ” থেকে পদ ও পদবী হতে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি এবং পত্রিকায় প্রচার করে সমিতি সহ সকলকে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *