মাগুরার পলিতাবেরুইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিধি লঙ্ঘন করে প্রধান শিক্ষক মুকুল চৌধুরীর সহযোগীতায় সহকারী শিক্ষক ফিরোজ সাহেব কোচিং বানিজ্যে লিপ্ত।
ভ্রাম্যমান প্রতিনিধি,
মাগুরা জেলার সদর থানাধীন পলিতাবেরুইল (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিধি লঙ্ঘন করে হাজার হাজার টাকার বিনিময়ে কোচিং বানিজ্যে প্রধান শিক্ষক মুকুল চৌধুরীসহ সহকারী শিক্ষক ফিরোজ সাহেব স্কুলের শ্রেণিকক্ষে কোচিং বানিজ্যে ব্যস্ত।
অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরেজমিনে ২১/০৬/২০২৫ ইং তারিখ সকাল ৮ টায় উপস্থিত হয়ে দেখতে পায় শিক্ষার্থীরা কোচিং এ ন্যস্ত, তাৎক্ষনিক ক্যামেরায় ধারণকৃত। উল্লেখ্য ছবিতেই পরিবেশিত।
এলাকার সুধীমহল ব্যক্ত করেন, প্রধান শিক্ষক মুকুল চৌধুরীর নির্দেশনায় সহকারী শিক্ষক ফিরোজ সাহেব কোচিং বানিজ্যটি পরিচালনা করেন। আরো একটি নির্ভরযোগ্য সূত্র গোভীর উদ্বেগে ব্যক্ত করে, এই শিক্ষকরা ব্যবসার আকারে প্রতিটি শিক্ষার্থীদের নিকট থেকে ৫০০/- টাকা হারে সকাল বিকাল দু-ব্যাচে ৫০/৬০ জন করে শিক্ষার্থীদেরকে নিয়ে কোচিং বানিজ্যটি চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য তথ্যটি পরিবেশিত হলো। (বিস্তারিত জানার জন্য আগামীতে অত্র পত্রিকার পাতায় চোখ রাখুন।)

