অবশেষে দেবহাটার বহু অপকর্মের হোতা ছাত্রদল নেতা ফরহাদকে অব্যাহতি
দেবহাটা প্রতিনিদি:
লুটপাট, অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানের ২০ লক্ষাধিক টাকা মূল্যের জমি দখল, সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, চাঁদাবাজিসহ বহু অপকর্মের হোতা দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ওরফে ইমরান ফরহাদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের নূর ইসলামের ছেলে। রোববার (৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে ফরহাদ হোসেনকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সিদ্ধান্তে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে ফরহাদ হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে।

