কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ (তিয়াত্তর) বোতল বিদেশী মদ ও ১টি ইজিবাইক সহ ০৫ জন আসামী গ্রেফতার

মশিউর রহমান ঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ আমিনুর রহমান স্যারের সার্বিক সহযোগিতায় এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ সামসুল আরেফিন এর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ ইং-৩১/১২/২০২৪ তারিখ সকাল ০৬.২৫ ঘটিকার সময়
কলারোয়া থানা এলাকায় এসআই(নিঃ)/অনিরুদ্ধ রায়, এএসআই(নিঃ)/মোঃ আনিছুর রহমান সংগীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা টু যশোর মহাসড়কে কলারোয়া পৌরসভাধীন যুগীবাড়ী গ্রামস্থ হোসেন ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর হইতে ৭৩ (তিয়াত্তর) বোতল বিদেশী মদ ও ১টি ইজিবাইক সহ আসামী ১। ভীম দাস (৪৩), পিতা-মৃত সূর্যকান্ত দাস, সাং-ঘুরুলিয়া তরফ নওয়াপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ২। পলাশ চন্দ্র ঢালী (২৫), পিতা-ভাগেরশ্বর চন্দ্র ঢালী, সাং- ভিকাখালী, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, ৩। সৌরভ গোমস্তা (২৪), পিতা-সন্তোষ গোমস্তা, সাং-পঁচাকোড়ালিয়া কড়ইতলা, থানা-তালতলি, জেলা-বরগুনা, ৪। মোঃ রাজু আহম্মেদ (২৬), পিতা-মোঃ গোলাম হোসেন, সাং-বাকসা তাতিপাড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা ৫। দীলিপ দাস (৫০), পিতা-মৃত যতীন দাস, সাং-ঢাকুরিয়া, থানা-গাইঘাটা, জেলা-উত্তর চব্বিশ পরগোনা, দেশ-ভারতদেরকে গ্রেফতার পূর্বক মামলা রুজু করিয়া আসামীদেরকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *