পরিকল্পিত ভাবে প্রবাসীর গাড়ির পার্কিং-এ আগুন দেওয়ার অভিযোগ, অল্পে রক্ষা পেলো পুরো পরিবার
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা : টাঙ্গাইলের মধুপুরে অস্ট্রেলিয়া প্রবাসী শামসুল আবিদ শিমুলের বাড়ির গ্যারাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি টের পেয়ে পুলিশের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন বাড়িতে থাকা লোকজন।
গত সোমবার (৩ জুন) মধ্যরাতে ঢাকা-ময়মংসিংহ মেইন সড়কের উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এনিয়ে মঙ্গলবার (৪ জুন) ওই প্রবাসীর স্ত্রী সোনিয়া শারমিন বাদী হয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সোনিয়া শারমিন জানান, গত সোমবার রাত দেড়টার দিকে কে বা কারা গাড়ী পার্কিং করা টিনের গ্যারেজে সুপরিকল্পিত ভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।
বিষয়টি মধুপুর থানার টহল পুলিশ আগুন দেখতে পেয়ে বাড়ির লোকজনকে ডেকে তুলে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এরপর পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিযন্ত্রণে আনেন। এতে করে আমি, আমার দুই মেয়ে নাতিসহ পুরো পরিবারের লোকজন প্রাণে রক্ষা পাই।
এছাড়া গ্যারেজের কোনো ক্ষতি হয়নি। তবে যারা এমন ঘটনা ঘটিয়ে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
অপরদিকে, এমন ঘটনায় আতঙ্কিত হয়ে
শামসুল আবিদ শিমুলের বড় ভাই সামছুল কবির বাদল স্ট্রোক করে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ ব্যাপারে শামসুল আবিদ শিমুলের স্ত্রী সোনিয়া শারমিন বাদী হয়ে মধুপুর থানায় অভিযোগ করেন। পুলিশ জানায় ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

