আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪০(চল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার || গ্রেফতার ০১
মশিউর রহমান : আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আশিকুল হক, এএসআই(নিঃ)/ মোঃ রওশন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামি ১) মোঃ সোহেল (২২), পিতা-রেজাউল ইসলাম, গ্রাম-স্টেশনপাড়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে আলমডাঙ্গা পৌরসভাধীন রেলস্টেশন গোডাউনের বিপরীত পাশে জনৈক সামাদের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০৫.০৭.২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২৩:৪৫ ঘটিকার সময় ৪০ (চল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

