মতলবে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

মোঃ খোরশেদ আলম: মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বুশরা (৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।

জানা যায়, নাগদা গ্রামের বক্তা ঢালী বাড়ির শাহজাহান ঢালীর মেয়ে বুশরা নাগদা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার সময় সে বাড়ি থেকে দোকানে যাচ্ছিল। ঠিক ওই সময় পিছন দিক থেকে বেপরোয়াগতির মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। ওই সময় গুরুতর আহত বুশরাকের স্থানীয়রা উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে জরুরী বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে দুর্ঘটনার পর ওই মোটরসাইকেল চালক সজীবকে স্থানীয়রা আটক করে। মোটরসাইকেল চালক সজীবের বাড়ি নারায়নপুর বাজারে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে উঠতি বয়সের যুবকরা উচ্চগতির সম্পন্ন মোটরসাইকেল নিয়ে বেপরোয়াভাবে চলাচল করে। লাইসেন্সবিহীন এসব মোটরসাইকেল এর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো উচিত বলে মনে করেন তারা।

নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বুশরা আজও বিদ্যালয়ে এসেছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয় নিয়ে এখনো কারো পক্ষে থেকে কোনো অভিযোগ নেই, তাই মীমাংসারের চেষ্টা করছি।

মতলব দক্ষিণ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *