সুজানগরে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগর-নাজিরগঞ্জ সড়কের কাচুরী নামক স্থানে বাসের ধাক্কায় জাহিদুল ইসলাম (২৪) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার চরমানিকদীর গ্রামের মৃত- আব্দুস সামাদের ছেলে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। সুজানগর থানার এসআই অর্জুন কুমার মজুমদার একাবাসীর বরাত দিয়ে জানান, বুধবার সকাল ৯টার দিকে উক্ত জাহিদুল বাড়ি থেকে মটরসাইকেলযোগে উপজেলার মানিকহাট গ্রামে যাচ্ছিল। পথে কাচুরীমোড় নামক স্থান হতে নাজিরগঞ্জ থেকে পাবনা গামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *