ঝিনাইদহে গাঁজাসহ মহিলা আটক

pic (2)(2)
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে ১ কেজি গাঁজাসহ বসিরণ খাতুন (৫৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক বসিরন দৌলতপুর উপজেলার মহেশকুন্ডি গ্রামের করিম মালিতার মেয়ে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করে পুলিশ। কালীগঞ্জ থানার এসআই বিশ্বজিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেইন বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ বসিরন খাতুনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *