জামালপুরের ইসলামপুরে সড়ক দূর্ঘটনায় ২পুলিশসহ আহত ৯

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মোশারফগঞ্জের নেংটিখালী ব্রীজের সামনে সড়ক দূর্ঘটনায় ২পুলিশসহ কম্পক্ষে ৯জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার রাতে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ উপজেলার ৫জন ঘোড়া ব্যাবসায়ী ভটিভটিতে বাড়ি ফিরছিল,পথিমধ্যে ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ নেংটিখালী ব্রীজের সামনে মহাসড়কে পৌঁছলে ইসলামপুর থানার এস.আই লুৎফর রহমানের নেতৃত্বে কনস্ট্রেবল ফরিদ উদ্দিন,ওবায়দুল,আজিজ,আজিজুল হকসহ ৫সদস্য বিশিষ্ট পুলিশে একটি টহল দল গাড়িটি আটকিয়ে পথ রোধ করে নানান জিজ্ঞাসাবাদ ও কথা কাটাকাটি করছিল,এসময় পেছন থেকে দেওয়ানগঞ্জ গামী দেওয়ানগঞ্জ বাজারের সুমন ব¯্রালয়ের কাপড় পরিবহন কারী ঢাকা মেট্রো-ন,১৩৪২৭০একট্রি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি গাড়িটিকে চাপা দেয়। ট্রাকটির চাপায় ভটভটি গাড়িটি সামনে থাকা দুই পুলিশসহ ব্যাবসায়ীদের নিয়ে দুমড়ে-মুচড়ে পাশে খাদের পড়ে যায়। এতে গুরুতর আহত হয় ইসলামপুর থানার পুলিশের গাড়ি চালক কনস্ট্রেবল আজিজ (৩৭) ও কনস্ট্রেবল আজিজুল হক(৫৮),ঘোড়া ব্যাবসায়ী দেওয়ানগঞ্জ খোলাবাড়ীর শুক্কুর আলীর ছেলে শাহ আলম(৩৫) এবং সঙ্গীয় ব্যবসায়ী আঃ লতিফ(৩০),ওয়াজেদ(৪০), রেজাউল(২৯)। এছাড়াও ট্রাকটি সামনে অংশ ভেঙ্গে গিয়ে আহত হয় ট্রাকে থাকা কাপড় ব্যাবসায় শামিম (২৫) ড্রাইভার সুমন(৪৫)সহ কম্পক্ষে ৯জন। আহতদের প্রথমে গুরুতর অবস্থায় দুই পুলিশ কনস্ট্রেবলসহ ৪ব্যবসায়ীকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে পরে অবস্থায় অবনতি হওয়ায় পুলিশ কনস্ট্রেবল আজিজুলসহ এক ব্যাবসায়ীকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে। আহত পুলিশ কনস্ট্রেবল আজিজুল হকের কয়েকটি দাঁত ভেঙ্গে গেছে। ঘটনার পর থেকে আহত ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাপড় বুঝাই ট্রাকটি আটক করে ইসলামপুর থানায় রেখেছেন। এদিকে ঘটনাস্থল ও এলাকায় গুনজন উঠেছে মহাসড়কে গাড়ি আটকিয়ে পুলিশের চাঁদা বাজীর কারণেই এ দূর্ঘটনা ঘটেছে।
