আদমদীঘিতে ১১ রাউন্ড গুলি উদ্ধার সহ যুবক গ্রেফতার

আদমদীঘি প্রতিনিধি : সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ হানিফ পরিবহনের বাস তল্লাশি করে ১১ রাউন্ড রিভালভারের গুলি উদ্ধার সহ মহান হোসেন রনি (১৯) নামের এক যুবক কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে এস আই আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
জানা যায়, জয়পুরহাট সদরের শালপাড়া বালিয়াতর এলাকার ছায়েম হোসেনরে ছেলে মহান হোসেন রনি সোমবার সান্তাহার থেকে নওগাঁ-ঢাকা গামী হানিফ পরিবহনের যাত্রী হিসাবে যাওয়ার পথে গোপন সংবাদে ভিত্তিতে এস আই আব্দুর রাজ্জার আদমদীঘির শারীব সার কারখানার সামনে মহাসড়কে হানিফ বাস তল্ল¬াশি করে মহান হোসেন রনির প্যান্টের পকেট থেকে ১১ রাউন্ড রিভালভারের গুলি উদ্ধার সহ তাকে গ্রেফতার করে।
