সান্তাহারে সাংবাদিক নূর সালামের ইন্তেকাল

PIC-06.08.16
আদমদীঘি প্রতিনিধি : পূবালী ব্যাংক সান্তাহার শাখার নিরাপত্তা বিভাগের সিনিয়র স্টাফ, সান্তাহার প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মোঃ নূর সালাম বাবলু (৫৮) হৃদরোগজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল সোয়া নয়টায় নওগাঁ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্নালিল্লাহী ওয়া…….রাজিউন) করেছেন। মাস তিনেক পূর্বে তার হৃদরোগ ধরা পড়লে ওপেনহার্ট সার্জারী করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে নাতি-নাতনি এবং বহু আত্মীয়-সজন ও গুনগ্রাহী রেখে গেলেন। শনিবার বাদ আসর তার নিজ গ্রাম সান্তাহার পৌর শহরের কাজীপুর মহল্লার নিজ বাড়ীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার এই অকাল মৃত্যুতে সান্তাহার ও আদমদীঘি প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *