আদমদীঘির কেশরতা রাস্তার বেহাল দশা ॥

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী থেকে কেশরতা গ্রাম পর্যন্ত রাস্তাটির পাকা কংক্রিট উঠে বেহাল দশায় পরিনিত হয়েছে। ব্যবহারের অযোগ্য এই রাস্তা দিয়ে যানবাহন সহ সাধারনের চলাচলে মারাত্বক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই জন গুরুত্বপূর্ন রাস্তাটি মেরামত কিংবা সংস্কার করার জন্য ভুক্তভোগিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।
স্থানীয়রা জানান, কেশরাতা গ্রাম তাঁত সহ বিভিন্ন পেশার লোকজনের একটি সু-প্রতিষ্ঠিত গ্রাম। এই গ্রামের যাতায়াতের জন্য স্বাধীনতার পর পর কুসুম্বী থেকে কেশরতা গ্রামে যাতায়াতের জন্য মাটি কেটে গ্রামের শেষ সীমানা প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। মানুষ সহ যানবাহন চলাচলের জন্য স্থানীয় সরকার কর্তৃক বিগত ২০০৩ সালে রাস্তার প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত পাকা করন করা হয়। অবশিষ্ট রাস্তা অর্থের অভাবে পাকা করন করা সম্ভব হয়নি। দীর্ঘদিন যাবত রাস্তার পাকা অংশটুকু সংস্কার কিংবা মেরামত না করার কারণে কংক্রিট উঠে বেহাল দশায় পরিনিত হয়েছে। ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন গ্রামের স্কুল ও কলেজ গামী শিক্ষার্থী সহ বাসিন্দারা। বরাদ্দ পাওয়া গেলে সংস্কার করা হবে বলে আদমদীঘি উপজেলা প্রকৌশলী বিভাগ জানান।
