সাপাহারে গাছের চারা বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে স্পন্সর পরিবারের মাঝে রবিবার সকাল ১০টায় উপজেলার হাপানিয়া শিয়ালমারী গ্রামে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা বিএসডিও, বিডিও এবং অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নয়ন বাবু, প্রদীপ সাহা, প্রোগ্রাম অফিসার শামসুল হক, স্পন্সরশীপ অফিসার দেলোয়ার হোসেন, স্পন্সরশীপ এসোসিয়েট লরেন্স বারোয়া, সুদেশ চন্দ্র প্রমুখ। উপজেলার গোয়ালা, পাতাড়ী ও তিলনা ইউনিয়নের ৫৫০ টি স্পন্সর পরিবারের মাঝে আম, নিম ও মেহগনি ১৬৫০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
