ভোলাহাটে বিএনপি’র আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী (কেন্দ্রীয়) কমিটিতে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আমিনুল ইসলামকে সহ সম্পাদক শিল্প ও বণিজ্য বিষয়ক মনোনীত করায় ভোলাহাট বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন রবিবার বিকেলে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করে। বিকেলে বিএনপি ভোলাহাট উপজেলা শাখা আয়োজিত আনন্দ র্যালি ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপি শাখার সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সহসভাপতি আব্দুল কাদের, সেক্রেটারী মোজাম্মেল হক চুটু, যুগ্ম সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা যুব দল সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুনসুর আলী, উপজেলা ছাত্রদল সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, উপজেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক বিএম রুবেল আহমেদ।
