কাহারোলে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : অর্থ পুষ্টি স্বাস্থ্যবান দেশী ফল বেশী খান এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোলে ৩দিন ব্যাপী বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধন। গত ৭ আগষ্ট/১৬ বিকালে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে । উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা এর সভাপতিত্বে বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ শামীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ.কে.এম ফারুক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুর হাসান। উক্ত মেলায় ১৫টি বৃক্ষ ও ফলদ স্টোল সাজানো হয়েছে।
