পৃথক ২টি অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি ঘরসহ ২টি দোকান, দগ্ধ-১

Lohagara PIc (1)
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় দুইটি দোকান ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এ দিকে নড়াইল সদর উপজেলার নাকসী গ্রামে পাঁচটি বসতঘর পড়ে গেছে। বুধবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নাকসী গ্রামের মিনা বেগমকে (৩৯) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক দুটি অগ্নিকান্ডে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন ক্ষতিগ্রস্থ মিষ্টির দোকানদার রউফ এবং গৌর চন্দ্র রায় এর সাথে কথা বললে তারা জানায়, বুধবার রাত ৩ টার দিকে দোকানে আগুন লেগেছে জানতে পারি। দ্রুত এসে দেখি ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নেভাচ্ছে। কি ভাবে আগুন লেগেছে এ খনও জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট এর মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে।
নাকসী গ্রামের আগুনেঘর পোড়া পরিবারে সাথে কথা বলে জানতে পারি, বুধবার রাতে রান্নাঘর থেকে এ আগুনের সৃষ্টি হয়। এলাকাবাসী আগুন নিয়স্ত্রণের চেষ্টা করেন। আগুনে লোকমান ফকির, রিয়াজুল ফকির, খায়রুল ফকির, আল আমিন ফকির ও রনি ফকিরের বসতঘর পুড়ে গেছে।
নড়াইল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পৌছানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি রক্ষা পেয়েছে।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখাসহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান এ আগুন রক্ষা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *