সুজানগর গার্ল গাইডস এসোসিয়েশনের কমিটি পূর্ণ গঠন অচর্না চক্রবর্ত্তীকে স্থানীয় কমিশনার নির্বাচিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে সোমবার সকালে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের কমিটি পূর্ণ গঠন করা হয়। উপজেলা পরিষদের হল রুমে অর্চনা চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও আক্তারুজ্জামান জজের্র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক কর্মকর্তা এস এম শাহাদত হোসেন, জেলা কমিশনার আদুবালা শীল, একাডিমিক সুপারভাইজার আশিব শামীম জয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কমিটির সভাপতি মনছুর আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যয়ে অচর্না চক্রবর্ত্তীকে স্থানীয় কমিশনার লুৎফর নাহার বীণাকে সদস্য সচিব, ভক্তি রাণী দাসকে কোষাধ্যক্ষ, ১২জনকে সদস্য করে মোট ১৫ সদস্য বিশিষ্ট্য সুজানগর উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের কমিটি পূর্ণ গঠন করা হয়।
