পাবনা ফরিদপুরে মাদক মামলা পলাতক আসামী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : পাবনার ফরিদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাউৎনাগধাপাড়া গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক একজন আসামীকে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছেন। গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, এ উপজেলা রাউৎনাগদা পাড়া গ্রামের মৃত হযরত আলীর পুত্র রেজাউল (৪০), এ পুলিশী অভিযান পরিচালনা করেন, একদল পুলিশ সহ এএসআই আশরাফুল ইসলাম। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত রেজাউল পুলিশের ভয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পলাতক আসামীকে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *