সাপাহারে মুক্তিযোদ্ধা আফাজ উদ্দীনের মরাদেহ রাষ্ট্রিয় মর্যদার দাফন

Photo Sapahar, 09,10,15সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দীনের মরাদেহ রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার তিলনা চক গ্রামে গার্ড অব অনার ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ কবরস্থ করা হয়। কয়েক দিন আগে ওই গ্রামের মুক্তিযোদ্ধা আফাজ উদ্দীন হৃদ রোগে আক্রান্ত হলে তাকে রাজধানী ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীনাবস্থায় গত বৃস্পতিবার সন্ধা ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর মৃত্যুর পর তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নওগাঁর এক চৌকশ পুলিশবাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করেন এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, পুলিশের এ এস আই এমদাদ হোসেন ও বেশ কিছু মুক্তিযোদ্ধা সহ অসংখ্য মানুষ সেখানে উপস্থিত সহ তার জানাযায় শরিক হয়।
সাপাহারে মুক্তিযোদ্ধা আফাজ উদ্দীনের মরাদেহ রাষ্ট্রিয় মর্যদার দাফন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *