চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহর উদ্বোধন॥

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২দিন ব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ছায়মা ইউসুফ।
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আযোজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথী ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আঃ রাজ্জাক, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মওঃ আজিজুর রহমান,দামুড়হুদা উপজেলা আঃ লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা আঃ লীগের সহ-সভাপতি রবিউল হোসেন,উপজেলা আঃ লীগের যুগ্ন সাধারন সম্পাদক পারকৃষœপুর মদনা ইউপি চেয়ারম্যান, এসএম জাকারিয়া আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হাসানুজ্জামান নুপুর,উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ইউপি চেয়ারম্যান গন, স্কুল কলেজের শিক্ষকবৃন্দসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারিরা।
প্রধান অতিথী বলেন, বর্তমান যুগে ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া দেশ আগাতে পারে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বাড়ছে। ফেইসবুক, ইউটিউব ও স্কাইপের মাধ্যমে তরুণদের মধ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং এখানো পাচ্ছে। দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। বর্তমান সরকার প্রত্যেক নাগরিকের তথ্য সম্বলিত ডিজিটাল আইডি কার্ডের কাজ শুরু করেছে। যাতে করে একজন নাগরিক তার একটি ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমেই লাইসেন্স, পাসপোর্টসহ সকল প্রকার কাজ গুলো করতে পারেন।
