ভারতে ২ বছর কারাভোগের পর ৩ বাংলাদেশী যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ

বেনাপোল প্রতিনিধি : ভারতে ২ বছর কারাভোগের পর ৩ বাংলাদেশী যুবতীকে গতরাতে বেনাপোল চেকপোস্ট বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ।
ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা যুবতীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে গ্রহন করেছে।
ফেরত আসাদের মধ্যে যশোরের হায়দার আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস(১৯),খুলনার নওশের শেখের মেয়ে আনোয়ারা বেগম(২০) ও লক্ষীপুরের ইউছুপ আলীর মেয়ে পারভিন আক্তার(১৮)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে গত আড়াই বছর আগে একটি পাচারকারী চক্র তাদের ভারতের কোলকাতায় নিয়ে যায়। কোলকাতা পুলিশ সেখানকার রেল স্টেশন থেকে তাদের আটক করে জেল হাজতে প্রেরন করলে তাদের ২ বছরের সাজা দেয়া হয়। সাজার মেয়াদ শেষ হলে কলকাতার একটি এনজিও সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে আশ্রয় দেয় তাদের। পরবর্তীতে স্বরাস্ট্র মন্ত্রালয়ের মধ্যে চিঠি চালাচালির পর গতকাল রাত ৮টার দিকে স্বদেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, ফেরত আসা তরুনীদের নিজ বাড়িতে পৌছে দেওয়ার জন্য পোর্ট থানা থেকে মানবাধিকার সংগঠন রাইটস যশোর ও বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি গ্রহন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *