রামগঞ্জে স্থানীয় প্রভাবশালী কর্তৃক রাতের আঁধারে সরকারি গাছ কেটে নিয়ে বিক্রির অভিযোগ

Ramgonj Gas Photo_30-3-2015_1bbbbমোঃ কাউছার হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের বিভিন্ন জায়গায় স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাকর্মী কর্তৃক সরকারি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে জানা যায়- রামগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড নন্দনপুর গ্রামের শাহাজি বাড়ির নগেন্দ্র কুমার বণিক কর্তৃক ৬০/৬৫ বছর পূর্বে বনানয়নকৃত ৫টি গাছ বিক্রয় করে এবং রাতের আঁধারে কেটে নিয়ে যায় যুগল বণিকের ছেলে অসিম বণিক ও বাবুল বণিক। এছাড়াও গত কয়েক বছরে ধাপে ধাপে এভাবে গাছ বিক্রি করে সরকারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিেেচ্ছ।
এলাকাবাসী জানান- নন্দনপুর মৌজার ৫৫নং খতিয়ানভুক্ত সাবেক ১৬৫ দাগ হাল দাগ নং- ১০০, ৫.২১ শতাংশ সম্পত্তি। উক্ত সম্পত্তি নন্দনপুর গ্রামের লক্ষ্মীচরণ বণিকের পুত্র নগেন্দ্র বণিক এর নিকট হতে বাংলাদেশ সরকার কর্তৃক অর্পিত হয়। ভিপি নথি নং- ৭/৬৯Ñ৭০। গাছগুলো কেটে নেয়ার সময় এলাকার কিছু সংখ্যক লোক বাধা প্রদান করলে অসিম বণিক ও বাবুল বণিক তাদেরকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করে এবং বলে এ জায়গা আমাদের। আমাদের গাছ আমরা কেটে নিয়ে যাচ্ছি কারো কিছু করার নেই। সরকারের ক্ষতির কথা চিন্তা করে এলাকার কয়েকজন সচেতন লোক স্থানীয় ভাদুর ইউনিয়ন তহসিল অফিসে অভিযোগ করলে তহসিলদার আবুল হোসেন উহা নাম মাত্র পরিদর্শন করে অসীম বণিক ও বাবুল বনিককে অফিসে ডেকে নিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভূয়া একটি রিপোর্ট প্রদান করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানায়। রিপোর্টে ৫টি গাছের সম্ভাব্য মূল্য মাত্র ৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। কিন্তু বর্তমান বাজারে উক্ত ৫টি গাছের মূল্য ১ লাখেরও বেশি হবে বলে জানায় স্থানীয়রা। এছাড়াও অসীম বণিক ও বাবুল বণিক সরকারি বহু খাশ জমি অবৈধভাবে দখর করে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *