জামালপুর ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের প্রায় পনে চার কোটি টাকা ব্যয়ে নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার(২৪ অক্টোবর) বিকালে গোয়ালের চর মহলগিরি বাজার সংলগ্ন পূর্ব নির্ধারিত স্থানে ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি এ ই সুলতান মাহমুদ বাবু।
এ উপলক্ষে গোয়ালের প্রস্তাবিত ইউনিয়ন পরিষদ ভবন মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি করিম শেখের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব, সহ সভাপতি একেএম শহিদুর রহমান শহিদ,সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল,মহিলা বিষয়ক সম্পাদক নাফিজা সাফিজ বিন্তি, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ,চেয়ারম্যার আঃ রহিম বাদশা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

