বটিয়াঘাটায় চুরি, মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ: অপরাধীদের ‘নেপথ্যের শক্তি’ কোথায়? পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা বটিয়াঘাটায় চুরি, মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ: অপরাধীদের ‘নেপথ্যের শক্তি’ কোথায়? পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন?
বটিয়াঘাটা প্রেসক্লাবে চুরি, থানার পাশে সাংবাদিক সেখ রাসেল এর বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগে মামলা, গোবিন্দ বাড়ৈর মৃত্যুর রহস্য এবং কথিত মাদক ও অনলাইন জুয়ার বিস্তার—জবাবদিহি হস্তক্ষেপের দাবি স্থানীয়দের।
খুলনার বটিয়াঘাটা উপজেলায় চুরি, মাদক কারবার, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। একের পর এক চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের অগ্রগতি কতটা, গোবিন্দ বাড়ৈর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কোন পর্যায়ে এবং কথিত অপরাধী চক্রের নেপথ্যে কারা রয়েছে—এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর চান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে পাওয়া অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল আজহার পর থেকে বটিয়াঘাটায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে বটিয়াঘাটা প্রেসক্লাবের মালামাল চুরি এবং ঈদুল আজহার পরদিন থানার কাছেই ক্রাইম রিপোর্টার সেখ রাসেলের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে, থানায় মামলাও হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা, চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে ব্যর্থ থানা পুলিশ এবং তদন্তের অগ্রগতি নেই বললে চলে।
থানার এত কাছে চুরির ঘটনা ঘটার পরও যদি অপরাধীদের শনাক্ত করতে দীর্ঘ সময় লাগে, তাহলে স্বাভাবিকভাবেই পুলিশের তদন্তপদ্ধতি, গোয়েন্দা তৎপরতা ও অপরাধ দমনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।
অপরাধীদের নেপথ্যে কি প্রভাবশালী কেউ?
বটিয়াঘাটায় মাদক কারবার, কথিত ক্যাসিনো ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এসব কর্মকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করার দাবি উঠছে। স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো অভিযুক্ত আটক হওয়ার পর রাজনৈতিক বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ছাড় পেয়ে যান। কারও কারও দ্রুত জামিন পাওয়ার বিষয়টিও জনমনে প্রশ্ন তৈরি করছে।
প্রশ্ন হচ্ছে, বটিয়াঘাটায় মাদক ও অনলাইন জুয়ার কোনো সংঘবদ্ধ নেটওয়ার্ক সক্রিয় থাকলে তার অর্থের উৎস, পরিচালনাকারী এবং পৃষ্ঠপোষকদের শনাক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর উদ্যোগ কোথায়? অপরাধের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে পরিচয় বা রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটিও জনসমক্ষে স্পষ্ট হওয়া প্রয়োজন।
গোবিন্দ বাড়ৈর মৃত্যুর রহস্য: তদন্তের অগ্রগতি কতদূর?
গোবিন্দ বাড়ৈর মৃত্যুর ঘটনা নিয়েও স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন ও সন্দেহের কথা শোনা যাচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ, প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং ঘটনার সঙ্গে কারও অপরাধমূলক সম্পৃক্ততা থাকলে তা শনাক্ত করা তদন্তকারী কর্তৃপক্ষের দায়িত্ব।
সকল প্রশ্ন কেমন যেনো থেমে যাচ্ছে, মৃত্যুর পরের দিনই তার স্ত্রী পলি মল্লিক থানা পুলিশের তৎপরতায় মামলা। তার পরের দিনই সমাধি না করে দাহ সম্পন্ন, কোথায় যেনো একটি রহস্য ঘুর পাক খাচ্ছে। আদৌ কি এর সঠিক তথ্য উদঘাটন হবে?
অপরদিকে গোবিন্দ বাড়ৈ এর মৃত্যুর ময়না তদন্ত রিপোর্ট আসার আগেই কেনো হঠাৎ কাকতালীয়ভাবে সাবেক ওসি বদলী।
প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করা গেলে একদিকে যেমন পরিবারের ন্যায়বিচারের পথ সুগম হবে, অন্যদিকে স্থানীয়/জনমনে তৈরি হওয়া সন্দেহও দূর হবে।
মাদক ও ক্যাসিনো নিয়ে ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন নিয়ে অভিযোগ, আসলেই কি রেড জোন এলাকা?
বটিয়াঘাটা উপজেলার ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নকে ঘিরে মাদক ও অনলাইন জুয়ার কথিত বিস্তার নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। কেউ কেউ এলাকাটিকে অপরাধপ্রবণ অঞ্চল হিসেবে উল্লেখ করেন। এমনকি কথিত কিছু ব্যক্তির বিদেশি ব্যাংকে অর্থ রাখার বিষয়েও দাবি শোনা যায়। যোদিও সম্প্রতি অত্র ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বরের উদ্যোগে মাদক ও ক্যাসিনোর ভয়াল গ্রাস থেকে এলাকাবাসীকে সচেতন করতে মানব বন্ধন করেছেন।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন
বটিয়াঘাটার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্থাপিত প্রশ্নগুলোর নিরসনে খুলনা জেলা পুলিশ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি পর্যালোচনা করা প্রয়োজন। পাশাপাশি উপজেলা প্রশাসনের সমন্বয়ে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ চুরির অভিযোগ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
জনস্বার্থে কয়েকটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা জরুরি—
১. প্রেসক্লাব ও ক্রাইম রিপোর্টার সেখ রাসেলের বাড়িতে চুরির ঘটনায় তদন্তের অগ্রগতি কী?
২. এসব ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
৩. গোবিন্দ বাড়ৈর মৃত্যুর ঘটনায় তদন্তের বর্তমান অবস্থা কী এবং পরিবারের ভূমিকা কি?
৪. বটিয়াঘাটায় মাদক ও অনলাইন জুয়ার অভিযোগে কতটি অভিযান পরিচালিত হয়েছে, কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আর্থিক পৃষ্ঠপোষকদের শনাক্তে কী উদ্যোগ নেওয়া হয়েছে?
৫. কোনো অভিযুক্তকে ছাড়িয়ে দিতে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ থাকলে তারা কারা তা যাচাইয়ে কোনো তদন্ত হয়েছে কি না?
৬. অপরাধ দমনে দায়িত্বে অবহেলা, তদন্তে গাফিলতি কিংবা অবৈধ হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?
নীরবতা নয়, চাই জবাবদিহি ও আইনের শাসন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কেবল অপরাধ সংঘটিত হওয়ার পর মামলা নেওয়া নয়; অপরাধ প্রতিরোধ, অপরাধী শনাক্ত, আলামত উদ্ধার এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করাও তাদের দায়িত্ব। একইভাবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করাও জরুরি।
বটিয়াঘাটার মানুষ চায় নিরাপদ বসবাস, চুরি ও মাদকমুক্ত পরিবেশ এবং অপরাধের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ। অপরাধী যতই প্রভাবশালী হোক, প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আবার অভিযোগ মিথ্যা হলে নিরপরাধ ব্যক্তির সম্মানও রক্ষা করতে হবে।
বটিয়াঘাটায় অপরাধের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মামলাগুলোর অগ্রগতি প্রকাশ এবং পুলিশের জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রশ্ন একটাই—অভিযোগগুলোর সত্যতা যাচাই করে জনগণকে আশ্বস্ত করতে সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর পদক্ষেপ কবে নেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *