ঝিনাইদহে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি-
‘দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয়, উদ্ধার কার্যক্রম এবং হতাহত ব্যক্তিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল প্রদর্শন করা হয়।
মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বক্তব্য দেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *