ইসলামপুরে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এতে প্রথান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব, উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা, সাধারণ সম্পাদক মাহমুদা নবাব,সহ সভাপতি নাফিজা সাফিজ বিনতি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *