লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধ, লালমনিরহাট ।
তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানে এ কর্মসূচি পালিত হয়।

​দেশ টিভির লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় আয়োজিত এই মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন।

​সংবাদ প্রকাশের জেরে যাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে তারা হলেন—​এস কে সাহেদ, জেলা প্রতিনিধি, দৈনিক কালবেলা, ​জুবাইর আহমেদ খান রোহান: প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়া।

​মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, সমবায় সমিতিটির নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই মামলা দেওয়া হয়েছে। এটি অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা সৃষ্টি ও সাংবাদিকদের হয়রানি করার একটি অপচেষ্টা।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সংস্থার সভাপতি বলেন, “সমাজের নানা অসঙ্গতি ও অনিয়ম উন্মোচন করায় কিছু প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, তবে এর প্রতিকার মামলা হতে পারে না।” তিনি অবিলম্বে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।

একাত্তর টিভির প্রতিনিধি মিলন পাটোয়ারী বলেন, “সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা অপসাংবাদিকতা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, তাদের কারণে অনেক সময় প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। তাই বিষয়টি গভীরভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা প্রয়োজন।”

​বাংলাদেশ প্রেস ক্লাব—সংগঠনটির বিভাগীয় ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর রতন বলেন, “সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা বা ভয়ভীতি দেখানোর যেকোনো অপচেষ্টা সাংবাদিক সমাজ মেনে নেবে না। সত্য প্রকাশের কারণে এই ধরনের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।” লালমনিরহাট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানাই আরমান হোসেন রাজু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *