বটিয়াঘাটায় “ডিজিটাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক” চিকিৎসালয়কে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ডিজিটাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক’ নামে একটি বেসরকারি চিকিৎসালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্লিনিকের স্বত্বাধিকারী সৌরভ মন্ডলকে ৪০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করে হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে বটিয়াঘাটা উপজেলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন ওই ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ক্লিনিকে ডিউটিতে চিকিৎসক ও নার্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে অনিয়মের মধ্যেই কয়েক বছর ধরে ক্লিনিকটি পরিচালিত হয়ে আসছিল।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ক্লিনিকের স্বত্বাধিকারী সৌরভ মন্ডল (৪৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫১ ধারা এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) আইন-১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে অনিয়মের কারণে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় মোবাইল কোর্টের প্রসিকিউটর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাহুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *