প্রশাসনের আশ্বাসে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
প্রশাসনের আশ্বাসে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) বিকালে জামালপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত শুভ এ ঘোষণা দেয়। এতে স্বাভাবিক হয় জামালপুর সাথে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে জামালপুরে বাস চালকদের নিরাপত্তাহীনতা, বাস ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এতে জামালপুরের সাথে সারাদেশে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাস মালিক সমিতির সদস্যরা ও অসাধারণ বাস শ্রমিকরা তাদের দাবী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসির সাথে আলোচনা জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেই সময় রাজীব বাসের বেপরোয়া গতিতে চলাচল বন্ধ, বাস সার্ভিসের মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত এবং দুর্ঘটনাপ্রবণ রুটে কঠোর তদারকিত দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এনসিপির নেতারা। বাস মালিক সমিতির সদস্যরা ডিসি অফিসে ঢোকার সময় মূল ফটকে বাস মালিক সমিতির সদস্য ও এমসিপি নেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাস মালিক সমিতি সদস্যরা ডিসি অফিসের ভিতরে সভা কক্ষে গিয়ে ডিসির সাথে বৈঠকে বসে। এবং এনসিপির নেতাকর্মীরা জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেই। পরে ডিসির সাথে কথা বলে বাস মালিক সমিতির সদস্যরা আলোচনা করে প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করে। এবং এনসিপির নেতাকর্মীরাও পুলিশ সাথে কথা বলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে অবস্থান কর্মসূচি তুলে নাই। এরপর স্বাভাবিক হয় ঢাকাসহ সারাদেশের বাস চলাচল।

জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত শুভ বলেন, আমরা আমাদের দাবী গুলো নিয়ে ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের কথা শুনেছে এবং আমাদের আশ্বস্ত করেছেন। আমরা তাদের কথা শুনে বাস পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিলাম। আর ডিসি অফিসের সামনে যে হাতাহাতি ঘটনা ঘটেছে সেটাতে আমাদের কোন দোষ নেই। ওরা আমাদের দেখে উস্কানিমূলক স্লোগান দেয়। পরে সাধারণ শ্রমিকরা তাদের প্রতিহত করে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহিল রশিদ বলেন, আমাদের বাস মালিক সমিতির প্রতিনিধিদের সাথে কথা হয়েছে। তাদের দাবিগুলো আমরা শুনেছি এবং দাবীগুলো দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *