কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান: ১২৪ কেজি গাঁজা ও ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩৭
মোঃ জাবেদ হোসেনঃচট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়ের দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) কুমিল্লা জেলার সকল থানায় একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন স্থানে মোট ৪৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১২৪ কেজি গাঁজা ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সর্বমোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি।

