বটিয়াঘাটায় বিশেষ অভিযানে ৬৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নিজ বাড়ীতে আটক
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবাসহ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে তার বাড়ীতে হাতেনাতে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল প্রায় ৪টার দিকে বটিয়াঘাটা থানা পুলিশের একটি চৌকস দল গজালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় হামিদ শেখ এর পুত্র সালাম শেখকে নিজ বাড়ি থেকে হাতেনাতে মাদসক আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ৬৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটক আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বটিয়াঘাটায় থানায় ২৮/০৮/২০২৬ তারিখ একটি মামলা হয়েছে। যার মামলা নং-০৯। মাদক নির্মূলে বটিয়াঘাটা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

