বটিয়াঘাটায় কাজীবাছা নদীতে আবার পাওয়া গেল অজ্ঞাত শিশুর মরদেহ, দেশে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ ও আতঙ্কিত দেশবাসী
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় সার্বজনীন দুর্গা মন্দিরের পেছনে কাজীবাছা নদীতে অজ্ঞাত এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শনিবার (২২ আগস্ট) সকালে মরদেহটি দেখতে পান স্থানীয় জেলেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে কয়েকজন জেলে কাজীবাছা নদীতে মাছ ধরতে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে পরে বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রূপসা নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার হয়েছে, তার পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান ছিল। এখনও মরদেহটির পরিচয়, আনুমানিক বয়স কিংবা মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, বটিয়াঘাটার বিভিন্ন নদীতে বেশ কিছুদিন যাবত কয়েকটি মরদেহ উদ্ধার হলো। অজ্ঞাত মরদেহ ভাসতে পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং মরদেহটি নদীর কোন এলাকা থেকে ভেসে এসেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ উদ্ধারের পর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশের মানুষ আইনশঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। নিরাপত্তা হীনতায় ভুগছে দেশবাসী। দেশে একের পর এক সন্ত্রাসীদের হাতে মৃত্যু ঘটছে। সরকারি দল বিরোধী দলকে বিরোধী দল সরকারি দলকে দোষরোপ করলেও কোন সত্য ঘটনাই উদঘাটন করতে ব্যর্থ হচ্ছে প্রশাসন।

