ঝিনাইদহে পরিবেশ রক্ষায় ১ হাজার চারা বিতরণ – এমপি আলী আজমের আহ্বান

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। শহরের পবহাটি বলফিল্ডে যুব সংগঠন ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তাক আহম্মেদ ও শাহ মোহাম্মদ আখতারুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

পরে উপস্থিত যুবক-যুবতী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে পবহাটি বলফিল্ডে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *