ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্নখাতে নেওয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে ব্যবসায়ী বরুন ঘোষ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ও তার জমি বিক্রির পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করে নিহতের ভাই অরুন ঘোষ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ ঘোষপাড়া মোড়ে তার ভাই বরুন ঘোষকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যা মামলার বাদি হয় নিহতের স্ত্রী টুম্পা রানী ঘোষ। বর্তমানে টুম্পা রানী ঘোষ আসামীদের সাথে যোগসাজস করে মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। এছাড়াও নিহতের জমি আইনবর্হিভুত ভাবে বিক্রি করছে।
অরুন ঘোষ অভিযোগ করে বলেন, আমার ভাই হত্যার যেন সঠিক বিচার না পাই সেজন্য টুম্পা রানী ঘোষ নানান পায়তারা করছে। আসামীদের সাথে যোগসাজস করছে। এমনকি আমার নামেও বদনাম ছড়াচ্ছে। এছাড়াও আমার ভাইয়ের জমি আইন বর্হিভুত ভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। কয়েকটি জমি বায়না করে মোটা টাকা নিয়েছে। সেসব জমির ক্রেতারা ইতিমধ্যে জমি দখল নিয়েছে গাছপালা কেটে নিচ্ছে।
মামলার সঠিক বিচার ও নিহত বরুনের নাবালিকা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে জমি যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অরুন ঘোষ। সংবাদ সম্মেলনে অরুন ঘোষের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *