বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং ও চোরের উপদ্রবে যন্ত্রণায় অতিষ্ট, বিপর্যস্ত ও চরম দূর্ভোগে এলাকাবাসী
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা বটিয়াঘাটায় অতিমাত্রায় লোড শেডিং এর ফলে মানুষ অতিষ্ট ও বিপর্যস্ত হয়ে ক্ষোভে ফুসে উঠছে এলাকাবাসী। এত বেশি লোড শেডিং হলে শিক্ষার্থীদের লেখা পড়া, রান্না ও দৈনন্দিন কাজ ব্যাপকভাবে ব্যহত হয়।
ইরিনা বেগম ও বিজয়া মন্ডল বলছিলেন, বিদ্যুতের কারণে সঠিক সময় ছেলে মেয়েদের নিয়ে ঘুম না পড়ার কারণে সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়া, রান্না করে ছেলে মেয়েদের খাওয়া করে সময়মত স্কুলে নিয়ে যাওয়া, আমার স্বামী বে-সরকারি চাকুরী করে, তাকে গুছিয়া দেওয়া সবকিছুই এলোমেলো ও সময়মত করতে পারছিনা। তাছাড়া গ্যাসের যে দাম আমাদের পক্ষে প্রতিনিয়ত গ্যাস রান্না করা অসম্ভব।
বিশেষ করে রাতে যখন বিদ্যুৎ যায়, তার কয়েক ঘন্টা পর বিদ্যুৎ আসার কারণে চোর চক্র সক্রীয় ভাবে চুরি কাজ সম্পন্ন করে চলে যায়। এ পর্যন্ত বটিয়াঘাটাতে যত চুরি হয়েছে, তার অধিকাংশ চুর সংঘটিত হয়েছে রাতের বেলা, যখন বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকার কারণে অধিকাংশরাই ঘর ছেড়ে একটু খোলা আকাশের নিচে আসে। তখনই চোর চক্র তাদের কাজ শেষ করে।
প্রশাসন শুধু আশ্বাস দিয়েই কালক্ষেপন করছে। কেমন যেনো চোর পুলিশকে ভয় পাইনা, পুলিশ চোরকে ভয় পায়। থানা পুলিশ দৃশ্যমান কোন কিছু দেখাতে ব্যর্থ হওয়ায় পুলিশকেই মানুষ সন্দেহের চোখে দেখছে।

